২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহানগর, জেলা শহরে আ.লীগের বিক্ষোভ শনিবার

জনদুর্ভোগ সৃষ্টি ও 'যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে' বিএনপি-জামায়াতের কর্মকাণ্ডের প্রতিবাদে শনিবার দেশের সব মহানগর ও জেলা শহরে এবং রোববার থানা সদরে বিক্ষোভ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2010, 08:28 PM

Updated : 25 Aug 2022, 01:09 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনদুর্ভোগ সৃষ্টি ও 'যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে' বিএনপি-জামায়াতের কর্মকাণ্ডের প্রতিবাদে শনিবার দেশের সব মহানগর ও জেলা শহরে এবং রোববার থানা সদরে বিক্ষোভ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার সন্ধ্যায় দলের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, "২৭ জুনের হরতালকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা সৃষ্টি করে। মগবাজারে টেক্সিক্যাবে আগুন দিয়ে ফারুক হোসেন ও সুমন নামে দু'জনকে দগ্ধ করে। ফারুক বুধবার মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া হরতালকারীরা গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কাশেমের মাথা থেতলে দিয়েছে।" এ সব কর্মকাণ্ডের প্রতিবাদে এবং ঘটনার হোতাদের বিচারের দাবিতে আওয়ামী লীগ এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৪০ ঘ.