২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীসহ চার জামায়াত নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মামলায় আদালতে হাজির না হওয়ায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।(বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 07:59 AM

Updated : 25 Aug 2022, 01:02 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মামলায় আদালতে হাজির না হওয়ায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার মামলাটিতে আদালতে হাজির হওয়ার ধার্য তারিখে তারা হাজির না হওয়ায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মেহেদী হাসান তালুকদার এ পরোয়ানা জারি করেন। অন্যরা হলেন-দলের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদী, মহানগর আমির রফিকুল ইসলাম খান। মামলার পরবর্তী তরিখ ধার্য করা হয়েছে আগামী ৩ আগষ্ট । ওদিকে এ মামলার অপর আসামি ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রশিবির সভাপতি আ স ম ইয়াহিয়া একই আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন। গত ১৭ মার্চ মগবাজারে আল ফালাহ মিলনায়তনে ছাত্র শিবিরের এক সভায় নিজামীকে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর সঙ্গে তুলনা করে বক্তব্য দেওয়ার অভিযোগে ২১ মার্চ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী। ১ এপ্রিল এ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার জন্য সমন দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/কেএমএস/১৪৪৯ঘ.