২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষে কক্সবাজার ছাত্রলীগের কাউন্সিল পণ্ড

দুই গ্র"পের সংঘর্ষ ও দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার মুখে পণ্ড হয়ে গেছে কক্সবাজার জেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক কাউন্সিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 07:42 PM

Updated : 25 Aug 2022, 12:42 PM

কক্সবাজার, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই গ্র"পের সংঘর্ষ ও দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার মুখে পণ্ড হয়ে গেছে কক্সবাজার জেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক কাউন্সিল। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কাউন্সিল শুরু হওয়ার আগমুহূর্তে সংঘর্ষ শুরু হয় এবং কয়েকদফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুই শতাধিক পুলিশ প্রথম দফা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। ছাত্রলীগের বিক্ষুব্ধ একটি গ্র"প সাংস্কৃতিক কেন্দ্রের বাইরে অবস্থান নিয়েছে। তবে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচজন কেন্দ্রীয় নেতাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে বাইরে অবস্থান নেওয়া প্রতিপক্ষ গ্র"প ফাঁকা গুলিবর্ষণ শুরু করে। জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও বর্তমান শহর কমিটির সাধারণ সম্পাদক কাইসারুল হক জুয়েলের নেতৃত্বে একদল নেতা-কর্মী ও নতুন বাহারছড়া এলাকার একদল লোক সাংস্কৃতিক কেন্দ্রের চারদিকে অবস্থান নিয়েছে। বর্তমানে তিন শতাধিক নেতা-কর্মী সাংস্কৃতিক কেন্দ্রের ভেতরে অবরুদ্ধ হয়ে আছেন। ঘটনাস্থল থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রলীগ নেতা-কর্মী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে৯টার দিকে প্রথম দফা সংঘর্ষ শুরু হয়। পরে তা ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। ছাত্রলীগ নেতা-কর্মীরা অভিযোগ করেন, কক্সবাজার শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাইসারুল হক জুয়েল ও তার সমর্থকরাই গন্ডগোল শুরু করেন। তাদের দাবি ছিল, কাউন্সিলে অংশ নেয়ার জন্য শহর ছাত্রলীগ থেকে যাদের মনোনীত করা হয়েছে তারা বৈধ কমিটিভূক্ত নন। ঘটনাস্থল থেকে এক সংবাদকর্মী জানান, জুয়েলের নেতৃত্বে একদল নেতা-কর্মী সাংস্কৃতিক কেন্দ্রের বাইরে অবস্থান নিয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকজন নেতা-কর্মী জানান, পুলিশ সাংস্কৃতিক কেন্দ্রের ভেতর আটকে পড়া ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, যুগ্ম সম্পাদক অপর্ণা সেনসহ পাঁচ কেন্দ্রীয় নেতাকে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় সাংস্কৃতিক কেন্দ্রের বাইরে অবস্থান নেওয়া বিক্ষুব্ধরা ফাঁকা গুলি বর্ষণ করে। এব্যাপারে জানতে কক্সবাজার জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি নুরুল আজিম কনকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। জেলা সাধারণ সম্পাদক এম এ মনজুরকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি। পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি জানান, তিনি নিজেই ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সরিয়ে এনেছেন। বর্তমানে সাংস্কৃতিক কেন্দ্রে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। তিনি অবশ্য ফাঁকা গুলিবর্ষণ ও সাংস্কৃতিক কেন্দ্রে তিন শতাধিক নেতা-কর্মীর আটকে পড়ার বিষয়টি অস্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০১৩৬ ঘ.