২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো 'ষড়যন্ত্রের' অভিযোগ মহিউদ্দিনের

যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতেই চট্টগ্রাম সিটি নির্বাচনে 'ষড়যন্ত্র' করে তাকে পরাজিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 04:56 PM

Updated : 25 Aug 2022, 12:39 PM

চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতেই চট্টগ্রাম সিটি নির্বাচনে 'ষড়যন্ত্র' করে তাকে পরাজিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। বুধবার সন্ধ্যায় নগরীর মুসলিম হল ইন্সটিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। চট্টগ্রাম সিটি নির্বাচনে পরাজয়ের পর এই প্রথম জনসমক্ষে বক্তব্য রাখলেন মহিউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানটি প্রতিষ্ঠাবার্ষিকীর হলেও তা পরিণত হয় পরাজয়ের প্রতিবাদ ও বিক্ষোভ-সমাবেশে। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন বলেন, "আওয়ামী লীগে ঘুন ধরছে। নির্বাচন শেষ হতে না হতেই পদ দখলের নীলনকশা করেছে কেউ কেউ। সবখানে মীরজাফর আছে। তাই আইনজীবিদের নিয়ে কমিটি করা হয়েছে, সব ষড়যন্ত্রকারীকে চিহ্নিত করা হবে।" তিনি আরো অভিযোগ করেন, কদিন যেতে না যেতেই সা