ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমার দেশ পত্রিকা পুনঃপ্রকাশের সুযোগ দেয়া এবং পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর ৩২৫ জন শিক্ষক বিবৃতি দিয়েছেন।
বুধবার দেয়া বিবৃতিতে শিক্ষকরা এই দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের যুগ্ম আহবায়ক অধ্যাপক মো. সিরাজুল ইসলাম ও অধ্যাপক আমিনুর রহমান মজুমদার স্বাক্ষরিত বিবৃতিতে মাহমুদুর রহমানকে রিমান্ডে নিয়ে নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, " এ ধরণের নির্যাতন আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের চরম লঙ্ঘণ।"
এ ধরণের 'অসহিষ্ণু' ও 'ফ্যাসীবাদী' আচরণ থেকে সরকারকে সরে আসার আহবান জানান তারা।
বিবৃতি দেয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন- অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক জাহিদুল ইসলাম, অধ্যাপক এ বি এম ছিদ্দিকুর রহমান নিজামী, অধ্যাপক আশরাফুল ইসলাম চৌধুরী, অধ্যাপক কামরুল হাসান, অধ্যাপক আব্দুর রশীদ, অধ্যাপক আবদুস সাত্তার, অধ্যাপক তাহমিনা আকতার, অধ্যাপক হোসনে আরা বেগম, অধ্যাপক কাজী মাহমুদুল হক স্বপন, অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক শেখ নজরুল ইসলাম, অধাপক সাঈদ-উর-রহমান, অধ্যাপক আলী আহসান, অধ্যাপক বোরহান উদ্দিন খান, অধ্যাপক শাহিদা রফিক, অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম এবং অধ্যাপক আবু আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/১৬৫২ঙঘ.
bdnews24