২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে সাবেক প্রতিমন্ত্রী মিলনের বাড়িতে হামলা, ভাংচুর

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 07:25 AM

Updated : 25 Aug 2022, 12:41 PM

চাঁদপুর, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের বায়েক এলাকায় মিলনের বাড়িতে এ হামলা হয়। এছাড়া মিলনের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগে নতুন ১টি মামলা হয়েছে। মিলনের স্ত্রী কেন্দ্রীয় মহিলা দলের ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার বেবী বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৬০/৭০ জনের একদল দুর্বৃত্ত মঙ্গলবার রাত ১২টার দিকে বায়েক এলাকায় তাদের দ্বিতল হামলা চালায়। তারা বাড়ির দ্বিতল ভবনের নিচতলার চারপাশের দেয়াল ভেঙ্গে ফেলে। দুর্বৃত্তরা রাত দেড়টা পর্যন্ত এ তাণ্ডব চালায়। দুর্বৃত্তদের হামলার সময় বাড়ির তত্ত্বাবধায়ক তপন বাধা দিতে গেলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। নাজমুন নাহার বেবী অভিযোগ করেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনতোষ বড়