চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রগুলোয় বাড়ছে ভোটার উপস্থিতি। সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি জামালখানের ২১ নম্বর ওয়ার্ডে ই-ভোটিং এলাকায়।
ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতিই অপেক্ষাকৃত বেশি।
রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায় নি।
ডা. খাস্তগীর বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে এই কর্মকর্তা আশা প্রকাশ করেন, রোদেলা আবহাওয়ার কারণে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকবে।
সিএমপির সহকারী পুলিশ কমিশনার কাজী হেলালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি সকালে ভোটগ্রহনের সময় থেকে সকাল সোয়া ১১ টা পর্যন্ত ৬০ টি ভোটকেন্দ্র পরিদর্শণ করেছেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আঞ্চলিক লোক প্রশাসন ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর সকাল সাড়ে ১০ টায় বলেন, "আটটায় ভোটার উপস্থিতি অপেক্ষাকৃত কম থাকলেও ধীরে ধীরে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। প্রায় আড়াই হাজার ভোটারের এই কেন্দ্রে প্রথম ঘণ্টায় ১৬০টির বেশি ভোট নেওয়া হয়েছে।"
৬৯ বয়সী ভোটার একরামুল হক জানান, ভোট দিতে কোনো অসুবিধা হয় নি। কেন্দ্রে আসতেও কেউ বাধা দেয় নি।
কদম মোবারক এম ওয়াই স্কুল ভোট কেন্দ্রে ভোটার মেহেরুন্নেছা জানান, সকাল ৮ টার পর এই কেন্দ্রে তিনি দ্বিতীয় ভোটার হিসেবে ভোট দিয়েছেন। সকালের দিকে ভোটারের উপস্থিতি ছিল কম।
প্রিজাইডিং কর্মবর্তা শান্তনু বড়
bdnews24