২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা শিক্ষকদের জন্য পৃথক স্কেল হবে: নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদ্রাসা শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল করবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 11:28 AM

Updated : 25 Aug 2022, 12:17 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদ্রাসা শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল করবে সরকার। জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে বাজেটের ওপর আলোচনায় তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, "মাদ্রাসা শিক্ষকরা মাসিক ৫০০ টাকা বেতন পান। আমরা তাদের সর্বোচ্চ বেতন দিতে চাই। এজন্য, আমরা মাদ্রাসা শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল করবো।" শিক্ষামন্ত্রী বলেন, "আমরা শিক্ষানীতি ঘোষণা করেছি। কেউ এই শিক্ষানীতির বিরোধীতা করেনি। বিভিন্ন ইসলামী সংগঠন এই শিক্ষানীতিকে সমর্থন করেছে।" তিনি বলেন, "শিক্ষানীতিতে মাদ্রাসা শিক্ষাকে আরো আধুনিকায়ন করার প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে মাদ্রাসা শিক্ষা আরো বাস্তবমুখী হবে।" শিক্ষামন্ত্রী জানান, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা বুধবার সন্ধ্যা ৬ টার পর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৯১০ ঘ.