২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি নির্বাচনী এলাকায় বিডিআর মোতায়েন

চট্টগ্রাম সিটি নির্বাচন উপলক্ষে বুধবার থেকে নির্বাচনী এলাকায় বিডিআর সদস্য মোতায়েন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 03:21 PM

Updated : 25 Aug 2022, 11:53 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম সিটি নির্বাচন উপলক্ষে বুধবার থেকে নির্বাচনী এলাকায় বিডিআর সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার বাংলাদেশ রাইফেলসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে বিডিআর মোতায়েন করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়। নির্বাচন অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বিডিআরের কর্মকর্তাসহ প্রায় ২৩২ জন সদস্য সেখানে নিয়োজিত থাকবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিডিআরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা। আগামী ১৭ জুন চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট গ্রহণ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/২১০০ ঘ.