২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ২০ জুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কারণে আগামী ১৭ জুনের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ২০ জুন পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 11:27 AM

Updated : 25 Aug 2022, 11:55 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কারণে আগামী ১৭ জুনের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ২০ জুন পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বুধবার ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির গণঅবস্থান কর্মসূচির সমাপনী বক্তব্যে চেয়ারপারসন খালেদা জিয়া একথা জানান। বিরোধী দলীয় নেতা বলেন, "১৭ জুন সংবাপত্রের স্বাধীনতা ও স্বাধীন মত প্রকাশ এবং সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি দিয়েছিলাম। সেদিন চট্টগ্রামে সিটি নির্বাচন। এজন্য আমরা এই কর্মসূচিটি পরিবর্তন করে ২০ জুন করেছি। সেদিন সকলকে ওই কর্মসূচি আজকের মতো সফল করার আহবান জানাচ্ছি।'' গত ১৯ মে পল্টন ময়দানে বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশে খালেদা জিয়া ২৭ জুন দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালসহ ০৯ জুন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণঅবস্থান ও ১৭ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেবি/এজে/১৭২৫ ঘ.