২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র না মানলে পরিণতি শুভ হবে না: খালেদা

মহাজোট সরকারকে গণতন্ত্রের পথে চলার আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, নইলে পরিণতি শুভ হবে না। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 10:08 AM

Updated : 25 Aug 2022, 11:55 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকারকে গণতন্ত্রের পথে চলার আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, নইলে পরিণতি শুভ হবে না। বুধবার ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বিএনপির গণঅবস্থান কর্মসূচির সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন। মহাজোট সরকারকে পরিবর্তন হওয়ার আহবান জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, "আপনারা পুরো মেয়াদ অতিক্রম করতে চাইলে আইনের পথে আসুন, গণতন্ত্রের পথে চলুন। নইলে পরিণতি শুভ হবে না।" চলমান আন্দোলনকে সরকারের জন্য সর্তকীকরণ কর্মসূচি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, "এরপরও সরকার তার অবস্থান পরিবর্তন না করলে কঠিন কর্মসূচির জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।" বাজেট প্রস্তাবনা সম্পর্কে সরকারি দলের সমালোচনার জবাবে বিরোধী দলীয় নেতা বলেন, "জনগণের ভালোর জন্য সরবকারকে কিছু প্রস্তাব আমরা দিয়েছিলাম- তা নাকি অসাংবিধানিক হয়েছে বলে তারা বলেছেন। "তবে আমারা প্রশ্ন