ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে করা একটি দুর্নীতি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
রোববার বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও আব্দুল হাইয়ের বেঞ্চ ফারুকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
সেইসঙ্গে এই মামলার অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না আগামী ছয় সপ্তাহের মধ্যে তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে আদালত।
সম্পত্তির হিসাব না দেওয়ার অভিযোগে ২০০১ সালে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে মামলাটি করেছিল।
২০০৬ সালের ২৩ মার্চ এ মামলায় নিু আদালত ফারুকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
ফারুকের পক্ষে হাইকোর্টে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ ও মাহবুবউদ্দিন খোকন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএসবি/২৩০০ ঘ.
bdnews24