সিলেট, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বিএনপি নেতা এহছানুল হক মিলনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।
শনিবার রাতে তাকে কুমিল্লা কারাগার থেকে এখানে আনা হয়েছে।
সিলেট কেন্দ্রীয় কারাগারের তত্বাবধায়ক (জেল সুপার) নেসার আলম জানান, রাত ৮টার দিকে কড়া নিরাপত্তায় একটি মাইক্রোবাসে মিলনকে কুমিল্লা থেকে সিলেট আনা হয়।
শনিবার রাতে স্ত্রী-সন্তানসহ পরিবারের লোকজন মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন বলে কারা কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৯ ঘ.
bdnews24