ঢাকা, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রিট আবেদনের ওপর অবশেষে হাইকোর্টে শুনানি শুরু হয়েছে।
রোববার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ রিট আবেদনটির ওপর শুনানি গ্রহণ শুরু করেন।
সোমবার দুপুরে আবার শুনানি অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়ার পক্ষে রিট আবেদনটির ওপর শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান।
আদালতে তিনি বলেন, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে।
শুনানির সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।
গত ২৩ মে রিট আবেদনটি বিচারপপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চ থেকে এই বেঞ্চে পাঠিয়ে দেন প্রধান বিচারপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/ কেএমএস/২২১৩ ঘ.
bdnews24