২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সাবেক ছাত্রলীগ নেতা হত্যা, গ্রেপ্তর ১

বগুড়ায় ছাত্রলীগ নেতা হত্যায় জড়িত সন্দেহে শনিবার বিকালে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 05:44 PM

Updated : 25 Aug 2022, 11:40 AM

বগুড়া, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় ছাত্রলীগ নেতা হত্যায় জড়িত সন্দেহে শনিবার বিকালে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের সুলতানগঞ্জ পাড়া (ঘুনপাড়া) থেকে পান্তা শাহ আলম নামের এই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার গভীর রাতে শহরের শিববাটি সেবক সমিতি কার্যালয়ে দুর্বৃত্তের গুলিতে শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন জুয়েল (৩৫) মারা যান। ডিবি পুলিশের উপ-পরিদর্শক লুৎফর রহমান জানান, পান্তা শাহ আলমকে জিজ্ঞিাসাবাদ চলছে। তিনি হত্যাসহ পাঁচটি মামলার আসামি ছিলেন। তবে জুয়েল হত্যার ঘটনা তিনি প্রাথমিকভাবে স্বীকার করেননি। এর আগে পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীদের নাম ও পরিচয় পাওয়া গেছে। তারা একই দলের সমর্থক। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সময় আহত ছাত্রলীগকর্মী নূরুল হক উজ্জ্বল (২৬) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দেড়টার দিকে শহরের শিববাটি সেবক সমিতিতে জুয়েল ও অন্যান্য কয়েকজন টেলিভিশন দেখছিলেন। এ সময় ৫-৬ জন সন্ত্রাসী মটরসাইকেলে এসে জুয়েলকে লক্ষ করে গুলি চালায়। এতে জুয়েল ঘটনাস্থলেই মারা যান। সন্ত্রাসীরা এ সময় ধারালো অস্ত্র দিয়ে উজ্জ্বলকে কোপায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/ডিডি/২৩৪০ ঘ.