২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট সম্পর্কে প্রস্তাব তুলে ধরবেন খালেদা

আগামী অর্থ বছরের জাতীয় বাজেট সম্পর্কে দলের প্রস্তাব উপস্থাপন করবে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 04:09 PM

Updated : 25 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থ বছরের জাতীয় বাজেট সম্পর্কে দলের প্রস্তাব উপস্থাপন করবে বিএনপি। সোমবার বিকালে সংসদে বিরোধী নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এই প্রস্তাব তুলে ধরবেন। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ জুন বিকাল ৪টায় হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে আনুষ্ঠানিকভাবে আগামী বাজেট সর্ম্পকে দলের দৃষ্টিভঙ্গি ও প্রস্তাব তুলে ধরবেন চেয়ারপার্সন। এ অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, জাতীয় দৈনিকের সম্পাদক, পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিদেশী মিশনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রসঙ্গত, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ১০ জুন বিকালে সংসদে ২০১০-১১ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/২১৫৫ ঘ.