২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দেশে সংবাদপত্রের স্বাধীনতা পুরোপুরি নিয়ন্ত্রিত'

দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিল ও এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ। তিনি সংসদে বলেছেন, দেশে সংবাদপত্রের স্বাধীনতা আর থাকলো না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 03:28 PM

Updated : 25 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিল ও এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ। তিনি সংসদে বলেছেন, দেশে সংবাদপত্রের স্বাধীনতা আর থাকলো না। জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাড়িয়ে মওদুদ বলেন, "এখন দেশে সংবাদপত্রের স্বাধীনতা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়ে গেছে। মন্ত্রীদের জিজ্ঞেস করলে তারা কিছুই বলতে পারছেন না। তাহলে কি কোনো অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে ?" তিনি আমার দেশ প্রত্রিকা বন্ধের আদেশ প্রত্যাহারের দাবি জানান। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, "গণতন্ত্রের জন্য কলংকময় দিন ছিলো গতকাল (মঙ্গলবার)।" তিনি দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকারের ধারাবাহিকতায় এখনো মহাজোট সরকারের কার্যক্রম চলছে। সরকারের নীতিনির্ধারকদের হুঁশিয়ার করে দিয়ে মওদুদ বলেন, "একজন মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছেন। ১৫ কোটি মানুষকে গ্রেপ্তার করতে পারবেন না।" মওদুদের বক্তব্য শেষে অধিবেশন থেকে ওয়াকআউট করে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এইচএ/২১১৮ ঘ.