২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দিয়েছেন স্পিকার

সংসদের বাজেট অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমন্ডলী মনোনয়ন দিয়েছেন স্পিকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 12:23 PM

Updated : 25 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- সংসদের বাজেট অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমন্ডলী মনোনয়ন দিয়েছেন স্পিকার। বুধবার বিকালে সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার আবদুল হামিদ এই মনোনয়ন দেন। এরা হলেন, ফজলে রাব্বী মিয়া, বীর বাহাদুর, মজিবুল হক, আবদুল মমিন তালুকদার ও সানজিদা খানম। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন সভাপতিমন্ডলীর এই সদস্যরা। শোক প্রস্তাব গ্রহণ অধিবেশনের শুরুতে নেপালের প্রয়াত প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা, সাবেক সাংসদ আবুল হাসনাত চৌধুরী, মোল্লা মমিনউদ্দিন আহমেদ, মো. মোশাররফ হোসেন, নুর আলম জিকু, তবিবুর রহমান সরদার ও সাংবাদিক কে জি মোস্তফা স্মরণে একটি শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার আবদুল হামিদ। পরে প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বি এম হারুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮০৪ ঘ.