২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের যৌথসভা মঙ্গলবার

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, মহাজোট নেতৃবৃন্দ ও সংসদীয় দলের এক যৌথ সভা মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 03:56 PM

Updated : 25 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, মহাজোট নেতৃবৃন্দ ও সংসদীয় দলের এক যৌথ সভা মঙ্গলবার অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা ৭ টায় এই সভা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বর্তমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হবে বলে জানিয়েছেন মৃনাল কান্তি দাস। জাতীয় সম্মেলনের পর গত মঙ্গলবার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপদেষ্টারা মহাজোটকে আরো শক্তিশালী করার জন্য শেখ হাসিনাকে তাগিদ দেন। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সম্মেলন করার জন্যও তারা তাগিদ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/২১৪৪ঘ.