চট্টগ্রাম, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচিত হলে জনগণের করের টাকা সততার সাথে ব্যয় ও নাগরিক সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রদপ্রার্থী এম মঞ্জুর আলম।
শনিবার দিনভর নির্বাচনী প্রচারণায় নগরীর বিভিন্ন স্থানে বিএনপি ও এর সহযোগী সংগঠন, পেশাজীবী সংগঠন আয়োজিত সভা এবং গণসংযোগকালে তিনি এ অঙ্গীকার করেন।
চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মঞ্জুর আলম শনিবার সকাল ১০ টায় উত্তর কাট্টলীর নিজ বাসভবনে বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে হালিশহর ও বন্দর থানা এলাকার শ্রমিক সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় করেন।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপক্ষো করে গনসংযোগ করেন এবং দলীয় বিভিন্ন বৈঠকে অংশ নেন। দুপুরে নগরীর রেলওয়ে পাবলিক স্কুলে বাংলাদেশ শিক্ষক সমিতি আয়োজিত এক সভায় অংশ নেন। এছাড়া উত্তর আগ্রাবাদ ও ডবলমুরিং এলাকায় বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় বিএনপির সভায় যোগ দেন।
এসব সভায় মহানগর বিএনপির সহ সভাপতি দস্তগীর চৌধূরী, শামসুল আলমসহ স্থানীয় নেতরা মঞ্জুর আলমের সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/কেএমএস/২০৩৪ ঘ.
bdnews24