২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকাসহ ৪ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

ছাত্রলীগের ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী ও মেহেরপুর জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 01:58 PM

Updated : 25 Aug 2022, 11:13 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী ও মেহেরপুর জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার বিকালে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্তে কমিটি বিলোপের কথা বলা হয়েছে। তবে সহ-সভাপতি শাহাদাত হোসেন সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ সিদ্ধান্ত কেন্দ্রীয় নির্বাহী সংসদের নয়। এটা সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত। এর আগে বিভিন্ন সময়ে বরিশাল মহানগর, সাতক্ষীরা, বাহ্মণবাড়িয়া ও মানিকগঞ্জ, শেরপুর জেলার কমিটি বিলুপ্ত করা হয়। ২০০৬ সালের ৫ এপ্রিল বর্তমান কেন্দ্রীয় কমিটি দায়িত্ব নেয়ার পর এ পর্যন্ত ২৭ টি জেলা ও সাংগঠনিক জেলায় নতুন কমিটি ঘোষণা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০৫৮ ঘ.