চট্টগ্রাম, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি মেয়র নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার বিকালে নগরীর মেহেদীবাগে নিজ বাসায় সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, কমিশনের বর্তমান ভূমিকায় প্রসহনের নির্বাচন হবে।
"ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব থেকে কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারে না," মন্তব্য করে মহানগর বিএনপি'র সভাপতি আমীর খসরু বলেন, " ভারপ্রাপ্ত মেয়রের পদত্যাগ প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে দোহাই নির্বাচন কমিশন দিচ্ছে সেটি সাধারণ সময়ের সিদ্ধান্ত, নির্বাচনকালীন সময়ের জন্য তা প্রযোজ্য নয়।"
নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক পদে থেকে কেউ এটা না বুঝলে তার সেই পদে থাকার কোন যোগ্যতা নেই বলেও মন্তব্য করেন তিনি।
গত ২০ মে বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ১ নম্বর প্যানেল মেয়র ও ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম দোভাষকে দায়িত্ব হস্তান্তর করে পদত্যাগ করেন। দোভাষ ১৭ জুন অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন।
সাবেক মেয়র মহিউদ্দিনের ব্যক্তিগত কর্মকর্তারা এখনো সিটি কর্পোরেশনের সুযোগ-সুবিধা ভোগ করছেন বলেও অভিযোগ করেন আমীর খসরু।
নির্বাচন কমিশনের অনেক আইনের ক্রটি অতীতে সংশোধন হয়েছে বলে উল্লেখ করেন আমীর খসরু। তিনি বলেন, "এখানে শুধু আইন নয়, আইনের স্পিরিটের ব্যাপার আছে। আইন হয় সমতা, ন্যায়বিচার, স্বচ্ছতা, জবাবদিহিতার প্রেক্ষিতে
bdnews24