২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সামরিক শাসকদের সহযোগিতা করেছেন বিচারপতিরা'

উচ্চ আদালতের বিচারকরা দেশের সব সামরিক শাসককেই অবৈধভাবে ক্ষমতা দখলে সহযোগিতা করেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 12:34 PM

Updated : 25 Aug 2022, 11:11 AM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতের বিচারকরা দেশের সব সামরিক শাসককেই অবৈধভাবে ক্ষমতা দখলে সহযোগিতা করেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। রাজনীতিকরা নিুমানের বিচারক নিয়োগ দিয়ে বিচার বিভাগকে 'গ্লাস হাউসে' পরিণত করছেন অর্থাৎ একে দুর্বল করছেন- অবসরপ্রাপ্ত একজন প্রধান বিচারপতির এই অভিযোগ নাকচ করে দিয়ে সুরঞ্জিত এ মন্তব্য করেন। তিনি আরো অভিযোগ করেন, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম একইসঙ্গে প্রধান বিচারপতি ও প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করে তৎকালীন সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমানকে সহযোগিতা করেছিলেন। মঙ্গলবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি সংবিধানের পঞ্চম সংশোধনী বেআইনি ঘোষণা করায় বিচার বিভাগকে অভিনন্দন জানিয়েছিলেন। তিনি বলেন, "আমরা বিচার বিভাগকে গ্লাস হাউসে পরিণত করিনি, কিছু বিচারক সেটা করেছেন। আমরা রাজনীতিকরা বিচারবিভাগকে 'কংক্রিট হাউস'-এর মতো মজবুত করে নির্মাণ করেছিলাম।" ১৯৭২ সালে দেশের প্রথম সংবিধান প্রণয়নে গঠিত কমিটির অন্যতম এই সদস্য অভিযোগ করেন, সংবিধানকে সমুন্নত রাখার দায়িত্ব বিচার বিভাগেরই, অথচ এই বিচারবিভাগই বিভিন্ন সময় সংবিধান রহিত করাকে বৈধতা দিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, "প্রতিটি সামরিক শাসকের সঙ্গে একজন করে বিচারপতি ছিলেন। এমনও ঘটনা আছে, প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম জেনারেল জিয়াউর রহমানের ক্ষমতা দখলের সময় প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেছিলেন।" ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্য বলেন, কার্যকর বিচার বিভাগ ছাড়া গণতন্ত্র টেকসই হতে পারে না। স