ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনার নিয়োগের যোগ্যতা নির্ধারণ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে নবম সংসদ নির্বাচনের প্রেক্ষাপট ও নির্বাচন নিয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একটি প্রকাশনা অনুষ্ঠানে সিইসি এ পরামর্শ দেন।
একইসঙ্গে নির্বাচন কমিশনকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে রূপ দিতে রাজনৈতিক দলগুলোকে কমিশনারদের পদত্যাগ চাওয়ার সংস্কৃতি বদলের আহ্বান জানান তিনি।
স্বাধীনতাত্তোর বাংলাদেশ নির্বাচন কমিশনে ১০ জন সিইসি ও ১৯ জন নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছেন। সর্বশেষ এমএ আজিজ কমিশনে একজন সিইসি ও সাতজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়।
তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগের চাপের মুখে আজিজ কমিশন পদত্যাগ করে। বর্তমান প্রধান বিরোধী দল বিএনপি শামসুলের নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগ দাবি করে আসছে।
প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের অন্য সদস্যদের নিয়োগে এখন পর্যন্ত কোনো বিধিমালা তৈরি হয়নি। এখন পর্যন্ত সরকার কমিশনার পদে মনোনয়ন দিয়ে থাকে।
২০০৬ সালে বিচারপতি এম এ আজিজের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের প্রসঙ্গ তুলে ধরে সিইসি বলেন, "অতীতে আমরা মনোনীত নির্বাচন কমিশনার নিয়োগের ফলে শেষ পর্যন্ত তাদের পদত্যাগ করতে হয়েছে।"
নির্বাচন কমিশনার নিয়োগ পদ্ধতিতে অবশ্যই যোগ্যতা-অযোগ্য নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
শাসুল হুদার মতে, একজন নির্বাচন কমিশনার বাছাইয়ে শিক্ষাগত যোগ্যতা, অতীত পারিবারিক রেকর্ড, জীবনযাপনে ব্যয়ের অসঙ্গতি, গণমাধ্যমে ও জনগণের কাছে বিতর্কিত কি না
bdnews24