২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউফলে জামায়াতের সম্মেলনে হামলার অভিযোগ

পটুয়াখালীর বাউফলে জামায়াতের সম্মেলনে সন্ত্রাসী হামলা হয়েছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 11:10 AM

Updated : 25 Aug 2022, 10:54 AM

পটুয়াখালী, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর বাউফলে জামায়াতের সম্মেলনে সন্ত্রাসী হামলা হয়েছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ জন্য সরকার সমর্থক ছাত্রলীগ ও যুবলীগকর্মীদের দায়ী করেছেন জামায়াত নেতারা। রোববার দুপুরে বাউফল উপজেলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতের সম্মেলন হয়। সম্মেলনে শেষে হামলা হলে ১০ জন আহত হয় বলে সাংবাদিকদের বলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ফখরুদ্দীন খান রাযী। তিনি বলেন, শতাধিক নেতা-কর্মী সম্মেলন শেষে মাঠ ছাড়ার সময় রড ও লাঠি নিয়ে ছাত্রলীগ ও যুবলীগকর্মীরা হামলা চালায়। নিজেও আঘাত পাওয়ার কথা জানিয়েছেন ফখরুদ্দীন। তিনি জানান, আহতদের মধ্যে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক এবিএম সাইফুল্লাহ, গলাচিপা উপজেলা আমির মো. ইয়াহিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০০ ঘ.