ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ২২ ও ২৩ মে মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ প্রার্থীর তালিকা প্রস্তুত ও প্রকাশ করা হবে।
সরকারি তথ্য বিবরনীতে বলা হয়, নির্বাচনে মেয়র পদে ১৮ জন, ৪১ টি ওয়ার্ডে সাধারণ আসনে কাউন্সিলর পদে ৩২২ জন এবং ১৪ টি সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে ৬৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশন ঘোষিত সময়সূচি অনুযায়ী ২০ মে ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব ও রিটার্নিং অফিসার বেগম জেসমিন টুলী চট্টগ্রামে নিজ কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন।
বৈধ মনোনীত প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন। নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ১৭ জুন।
নির্বাচন কমিশন শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি মেনে অবাধে নিজ নিজ প্রচারণা চালাতে পারবেন বলে নির্বাচন কমিশন আশা করছে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে মেয়র প্রার্থীদের নিয়ে 'নির্বাচনী সংলাপ' অনুষ্ঠানেরও পরিকল্পনা রয়েছে।
সংলাপ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সরাসরি স
bdnews24