বান্দরবান, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর সদস্য প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা পদত্যাগ করেছেন।
তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের জেলা শাখার সভাপতি।
বৃহস্পতিবার দুপুরে প্রসন্ন'র পদত্যাগের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা মারমা।
তিনি জানান, শারীরিক কারণে তার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে প্রসন্ন পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে চেয়ারম্যান জানান।
বুধবার প্রসন্ন তার পদত্যাগপত্রটি পরিষদের অপর সদস্য ক্য সা প্র'র হাত দিয়ে চেয়ারম্যানের কাছে পাঠান।
এর আগে চলতি বছরের ফেব্র"য়ারি মাসে প্রসন্ন পদত্যাগ করেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। পার্বত্য জেলা পরিষদের স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য কর্মী, নার্স পদে নিয়োগ নিয়ে বিরোধের জের ধরে তিনি ওই সময় জেলা পরিষদ থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন।
দলের বিভিন্ন সিদ্ধান্ত, জেলা পরিষদের কর্মকাণ্ড নিয়ে দলীয় নেতা ও সদস্যদের সঙ্গে বিরোধের কারণে আওয়ামী লীগের এই নেতা পরিষদ থেকে প্রসন্ন পদত্যাগ করেছেন বিভিন্ন সূত্র জানিয়েছে।
গত বছরের ২৪ মে ক্য শৈ হ্লা-কে চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগ সভাপতি প্রসন্ন কান্তি, সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান, সদর উপজেলা সভাপতি ক্য সা প্র" ও থানচি উপজেলা যুবলীগ নেতা অপ্র" ম্রোকে সদস্য করে অন্তর্বতীকালীন জেলা পরিষদ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫৮ ঘ.
bdnews24