চট্টগ্রাম, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চতুর্থ বারের মতো মেয়র নির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী।
১৭ জুন অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) ওই নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে মেয়রের পদ থেকে পদত্যাগ করেন মহিউদ্দিন।
এরপর নগর ভবন থেকে বেরিয়ে শাহ আমানত (রহ.) এর মাজার জিয়ারত করে জেলা নির্বাচন অফিসে যান। সেখানে রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলীর কাছে বেলা ১১টা ২০ মিনিটের দিকে মনোনয়নপত্র জমা দেন তিনি।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক দানু, যুগ্ম সম্পাদক ইব্রাহীম হোসেন বাবুল, সহসভাপতি কেএম বেলায়েত, নাগরিক কমিটির সদস্য সচিব অবসরপ্রাপ্ত মেজর মো. এমদাদ মহিউদ্দেনের সঙ্গে ছিলেন।
তবে চট্টগ্রাম আওয়ামী লীগের কোনো সংসদ সদস্যকে তার সঙ্গে দেখা যায়নি।
নির্বাচনী প্রতীক 'জাহাজ' চেয়েছেন মহিউদ্দিন। এর আগের তিনটি নির্বাচনে তিনি 'হারিকেন' প্রতীক নিয়ে নির্বাচন করলেও এবারের তালিকায় হারিকেন নেই।
মহিউদ্দিনের পদত্যাগের পর সিসিসির ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিয়েছেন প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম দোভাষ।
তিন মেয়াদে ১৬ বছর পাঁচ মাস বন্দরনগরীর মেয়রের দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রী বরাবর সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন মহিউদ্দিন।
বুধবার এক সভায় মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার পদত্যাগ করেই মনোনয়নপত্র জমা দেবেন তিনি।
মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন নাগরিক কমিটির প্রার্থী হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন। সেখানে মেয়র পদে প্রধান বিরোধী দল বিএনপি সমর্থন দিয়েছে ওয়ার্ড কাউন্সিলর এম মঞ্জুর আলম মঞ্জুকে। তিনি প্রার্থী হচ্ছেন চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদের ব্যানারে।
মহিউদ্দিন সকাল ৯টা ৫০ মিনিটে নগর ভবনে আসেন মেয়রের গাড়িতে চড়ে। পদত্যাগপত্র জমা দিয়ে সাড়ে ১০টায় বেরিয়ে যান সরকারি প্রটোকল ছাড়া ভাড়া করা মাইক্রোবাসে।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, "চট্টগ্রামকে অসা
bdnews24