ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়ের উৎস জানাতে শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী।
তিনি বুধবার পল্টনে বিএনপির জনসভায় বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী আপনার আয়ের উৎস কী, তা দেশের মানুষ জানতে চায়।"
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অপ্রদর্শিত আয় বৈধ করা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের বক্তব্যের প্রতিক্রিয়ায়ই সালাউদ্দিন কাদেরের এ বক্তব্য। তিনি বক্তব্য রাখার সময় খালেদা জিয়াও সভামঞ্চে ছিলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ স
bdnews24