২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সরকার সমর্থকদের সংঘর্ষ-বোমাবাজি

যশোরের মনিরামপুর উপজেলা সদরে রোববার দুপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী যুবলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও বোমাবাজি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2010, 01:21 PM

Updated : 25 Aug 2022, 10:33 AM

যশোর, মে ১৬ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের মনিরামপুর উপজেলা সদরে রোববার দুপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী যুবলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও বোমাবাজি হয়েছে। এতে পুলিশের দুই উপ-পরিদর্শকসহ (এসআই) চারজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে যুবলীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) আজিম উদ্দিন। মনিরামপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, শনিবার রাতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মনিরামপুর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মিলন রহমান মারা যায়। এর প্রতিবাদে রোববার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মনিরামপুর রাজগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে। এই কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিব খান ও তার দলের নেতা-কর্মীরা অংশ নেয়। এ সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন তার লোকজন নিয়ে অবরোধ তুলে দিতে গেলে সংঘর্ষ বাঁধে। ওসি জানান, দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ১০-১২টি হাতে তৈরি বোমার বিস্ফোরণের ঘটানো হয়। এ সময় সাতক্ষীরা-যশোর সড়কে যান চলাচল এবং দোকান-পাট বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গেলে মনিরামপুর থানার দুই এসআই গোপাল চন্দ্র ও নাসিরউদ্দিন আহত হন। পরে এএসপি আজিম উদ্দিনের নেতৃত্বে দাঙ্গা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে আরো আছেন- য্বুলীগ কর্মী রনি (২০) ও সিদ্দিক (২৬)। আহতদের মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এএসপি আজিম উদ্দিন।এ ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, যুবলীগ কর্মী কুদ্দুস ও রনিকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯১৫ ঘ.