২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরলেন মীর কাশেম

দেড় মাস পর দেশে ফিরেছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর কাশেম আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2010, 05:35 PM

Updated : 24 Aug 2022, 09:15 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেড় মাস পর দেশে ফিরেছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর কাশেম আলী। শনিবার ভোর সোয়া ৫টার দিকে কাতার এয়ারওয়েজের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। মুক্তিযুদ্ধ চলাকালীন ইসলামী ছাত্র সংঘ নেতা (ছাত্র শিবিরের পূর্বসূরি সংগঠন) মীর কাশেমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। বিমানবন্দর থানার অভিবাসন বিভাগের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ভোর ৫টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে মীর কাশেম আলী ঢাকায় পৌঁছান। সরকার গত ২৫ মার্চ একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে বিচারক প্যানেল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের নাম ঘোষণা করে। এর কয়েকদিন পর সংবাদপত্রে খবর ছাপা হয়, ২৪ মার্চ শাহজালাল বিমানবন্দর দিয়ে দিগন্ত মিডিয়া করপোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মীর কাশেম বিদেশ গেছেন। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, "খবরটি আমি পত্রিকা পড়ে জেনেছি। এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এজে/১০৫৮ ঘ.