ভোলা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনে উপনির্বাচনের একদিন আগে শুক্রবার সন্ধ্যায় লালমোহন উপজেলা সদরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
বিএনপির মিছিল থেকে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের জেরে এ হামলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীর ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়।
শনিবার সকাল ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনে ভোট হবে।
সংঘর্ষের সময় বেশ কয়েকটি যাত্রীবাহী বাস ভাঙচুর হয়। ইটপাটকেলে উভয়পক্ষের অন্তত অর্ধশত কর্মীসমর্থক আহত হয়েছে।
এ সময় এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায়।
পরে র্যাব ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিকাল ৪টার দিকে লালমোহন সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার একটু দূরে শেখেরহাট বাজারে বিএনপি কর্মী আলী আকবরকে কুপিয়ে জখম করে কিছু দুর্বৃত্ত। সন্ধ্যায় এ খবর উপজেলা সদরে পৌঁছলে আওয়ামী লীগ নির্বাচনী কার্যালয়ে হামলা হয়।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপির সমর্থকরা ভোলা-চরফ্যাশন সড়কের কালমা এলাকায় একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে। এতে কয়েকজন যাত্রী আহত হন। এ সময় লালমোহন হাইস্কুল মাঠ ও চৌরাস্তার মোড়ে আওয়ামী লীগের নির্বাচনী অফিসও ভাঙচুর করা হয়। এছাড়া হাফিজ উদ্দীন এভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগ সমর্থকদের মালিকানাধীন পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুর করা হয়।
এ সময় মারধরের শিকার আলী আহমেদ নামের এক ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপে
bdnews24