ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় 'প্রহসনের' নির্বাচন করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "নিশ্চিত পরাজয় জেনে সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে ভোলায় ২৪ এপ্রিল প্রহসনের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। তারা সাজানো ফলাফল ঘোষণা করে অতীতের মতোই সেখানে জনবিচ্ছিন্নতাকে আড়াল করতে চায়।"
সরকার ও নির্বাচন কমিশনের এ ধরনের অপতৎরতার পরিণতি শুভ হবে না বলে এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
বিএনপি মহাসচিব এর আগে গত বৃহস্পতিবার ভোলায় নির্বাচনে কোনো ধরনের কারচুপি হলে সরকার পতনের আন্দোলন শুরুর হুমকি দেন।
শনিবার লালমোহন ও তজুমদ্দিন উপজেলা নিয়ে গঠিত ভোলা-৩ আসনের উপনির্বাচন। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন। বিরোধী দল বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ।
নির্বাচন উপলক্ষে বিএনপি সেখানে সেনা মোতায়েনের দাবি জানিয়ে এলেও তা প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশন (ইসি)।
দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দেলোয়ার বলেন, "ভোলায় সরকার এমন পরিবেশ সৃষ্টি করেছে যে কারচুপি করে হলেও তারা দেখাতে চায়- তাদের প্রতি জনসমর্থন রয়েছে। তারা সেখানে মাইক দিয়ে ভোটারদের 'ধানের শীষে ভোট দিলে কেন্দ্রে আসার প্রয়োজন নেই' এ ধরনের প্রচারণা চালাচ্ছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। এটা কোনোভাবে নির্বাচনের সুস্থ পরিবেশ নয়।"
এ সময় তিনি প্রচারণার শেষ দিনে বৃহস্পতিবার লালমোহন ও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের আহত হওয়ার একটি তালিকা প্রকাশ করেন।
দেলোয়ার বলেন, "তারা (আওয়ামী লীগ) '৮৬ সালের নির্বাচনেও স্বৈরাচারের সঙ্গে আঁতাত করে সংসদে গিয়েছিলো। কিন্তু ৮৮ সালে পদত্যাগ করতে বাধ্য হয়। আওয়ামী লীগের অতীত ইতিহাস কারচুপি ও প্রতারণার ইতিহাস।"
বিদ্যুৎ-গ্যাস-পানির দাবিতে মহানগর বিএনপি আয়োজিত কর্মসূচির দ্বিতীয় দিন বৃহস্পতিবার বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে হামলার ঘটনার চিত্র তুলে ধরে তিনি বলেন, "মানুষের দুর্ভোগ ও প্রতিবাদকে তারা দমন নির্যাতনের মাধ্যমে দাবিয়ে রাখতে চায়। আইন সম্মতভাবে মানুষের প্রতিবাদ করার সুযোগ তারা দিচ্ছে না। এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে দেলোয়ার বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, বিদ্যুৎ-গ্যাস-পানি নিয়ে বিএনপি যে প্রতিবাদ জানাচ্ছে তাতে জনগণের সমর্থন নেই। এটা সঠিক নয়। প্রধানমন্ত্রীকে বলবো, জনগণ প্রতিবাদ জানাচ্ছে কিনা
bdnews24