পাবনা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- পাবনার সুজানগর উপজেলায় এক মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে দুলাল (২৫), শফি (২৭) ও আমজদকেদ (৪০) পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) এ কে এম মোশারফ হোসেন নিয়াজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকালে সুজানগর উপজেলার চিনাখরা গ্রামের একদল যুবক দুলাই গ্রামের একটি মেয়েকে উত্যক্ত করে।
পরবর্তীতে বিষয়টি আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের রাজনৈতিক দ্বন্দ্বে পরিণত হয়।
এই ঘটনার জের ধরে রোববার রাত সাড়ে ৮টার দিকে দু'দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
এ ঘটনায় সুজানগর থানায় দুই পক্ষ দুটি মামলা করলেও কেউ গ্রেপ্তার হয়নি বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৫০ ঘ.
bdnews24