২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ফারুক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগকর্মী ফারুক হত্যা মামলার আসামি এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 12:45 PM

Updated : 24 Aug 2022, 08:35 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগকর্মী ফারুক হত্যা মামলার আসামি এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আহসান হাবীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের এবং রাবির শাহ্ মখদুম (এসএম) হলের আবাসিক ছাত্র। তার বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। রোববার দুপুরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে প্রাথমিক পরীক্ষা দিতে রাজশাহী পুলিশ লাইন কেন্দ্রে এলে তাকে গ্রেপ্তার করা হয়। মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মতিহার থানায় করা ফারুক হত্যা মামলার ১০ নম্বর আসামি হাবীবকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" গত ৮ ফেব্র"য়ারি রাবির হলে শিবিরের হামলায় এসএম হলের ছাত্র ও ছাত্রলীগকর্মী ফারুক খুন হন। এ ঘটনায় পুলিশসহ আরো অর্ধশত ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়। হামলা ও খুনের ঘটনায় নগরীর মতিহার থানায় ১৪টি মামলায় পুলিশ ও র‌্যাব জামায়াত-শিবিরের দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৩৫ ঘ.