২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুর্নীতির কথা বললেই মামলা হয়'

আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কথা বললেই মামলা করা হয় বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 12:26 PM

Updated : 24 Aug 2022, 08:35 PM

খুলনা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কথা বললেই মামলা করা হয় বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। খুলনা নগরীর শিববাড়ি মোড়ে রোববার বিভাগীয় মহাসমাবেশে বক্তৃতায় একথা বলেন তিনি। বিকাল সাড়ে ৫টার দিকে শুরু করে এক ঘণ্টা বক্তৃতা দেন খালেদা। আদালতে আওয়ামী লীগের লোক বসানো হয়েছে দাবি করে চেয়ারপার্সন বলেন, "তারা (বর্তমান সরকার) মঈনউদ্দিন-ফখরুদ্দিনের মতো আদালত চালায়। প্রশাসন উচ্চ আদালতে হুমকি দিয়ে সঠিক রায় দিতে দেয় না।" অ্যাটর্নি জেনারেল বিচারককে হুমকি দেন দাবি করে তিনি বলেন, "ফলে তারা সঠিক রায় দিতে পারেন না।" তবে এই হুমকির অভিযোগের কোন দৃষ্টান্ত বক্তৃতায় উপস্থাপন করেননি খালেদা। মামলা সফল না হয়ে বিএনপি আমলের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানকে তিনবার হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা। মাহমুদুরের ওপর হামলার কারণ হিসেবে খালেদা বলেন, "তিনি পত্রিকায়, টেলিভিশনে গোলটেবিলে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন। এ কারণে তার ওপর হামলা হয়েছে।" প্রেসক্লাবের প্রেসিডন্টে শওকত মাহমুদও বর্তমান সরকারের রোষানলে পড়েছেন বলে দাবি করেন খালেদা। ইংরেজি দৈনিক নিউ এজ'র সম্পাদক নুরুল কবির টেলিভিশন টক শোতে সরকারের বিরুদ্ধে কথা বলায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, বলেন খালেদা। সরকারের দুর্নীতি বিষয়ে কথা বলায় মামলা হয়েছে