২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর নাসিরকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ

সাবেক বিমান প্রতিমন্ত্রী ও বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মীর মোহাম্মদ নাসিরউদ্দিনকে আইনগত প্রক্রিয়া ছাড়া বিদেশ যেতে বাধা না দিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 09:59 AM

Updated : 24 Aug 2022, 08:36 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক বিমান প্রতিমন্ত্রী ও বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মীর মোহাম্মদ নাসিরউদ্দিনকে আইনগত প্রক্রিয়া ছাড়া বিদেশ যেতে বাধা না দিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি তাকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না সরকারকে তা জানাতে বলা হয়েছে। নাসিরউদ্দিনের আবেদনে বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ রোববার এ আদেশ দেয়। গত বৃহস্পতিবার সৌদি আরব যেতে চাইলে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নাসিরউদ্দিনকে বাধা দেয় কর্তৃপক্ষ। এর বৈধতা নিয়ে নাসিরের পক্ষে একটি রিট আবেদন করেন তার ছেলে ব্যারিস্টার মীর হেলালউদ্দিন। রোববার আবেদনটির ওপর শুনানি করেন মীর নাসিরউদ্দিন নিজেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫৫৫ ঘ.