২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভোলায় নির্বাচন বয়কটের গ্রাউন্ড তৈরি করছে বিএনপি'

ভোলা-৩ উপ নির্বাচনে হারবে ভেবে দলের মান বাঁচাতে বিএনপি নির্বাচন বয়কটের 'গ্রাউন্ড' তৈরি করছে বলে মন্তব্য করেছেন তোফায়েল আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2010, 03:31 PM

Updated : 24 Aug 2022, 08:29 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ উপ নির্বাচনে হারবে ভেবে দলের মান বাঁচাতে বিএনপি নির্বাচন বয়কটের 'গ্রাউন্ড' তৈরি করছে বলে মন্তব্য করেছেন তোফায়েল আহমদ। নির্বাচনী এলাকা ঘুরে এসে বৃহস্পতিবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ প্রধানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ। ওই 'নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না', 'নির্বাচনের পরিবেশ নেই' বলে গত কয়েকদিন ধরে বিএনপি যে দাবি জানাচ্ছে তার সমালোচনা করে তিনি বলেন, "পরাজিত হবে জেনে নির্বাচন অনুষ্ঠানের আগেই তারা অভিযোগ করা শুরু করে দিয়েছেন।" "যারা জিততে পারে তারা এত অভিযোগ করে না," মন্তব্য করে তোফায়েল বলেন, "নির্বাচনে হারবে