২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত বিএনপির

নাজিমউদ্দিন আলমের ওপর হামলার পর ভোলা-৩ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2010, 11:21 AM

Updated : 24 Aug 2022, 08:30 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাজিমউদ্দিন আলমের ওপর হামলার পর ভোলা-৩ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের বলেছেন, "বর্তমান পরিস্থিতিতে সেখানে (ভোলা-৩) সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় আমরা নির্বাচনে থাকবো কি না- সে বিষয়টি নতুন করে ভেবে দেখা হবে।" কয়েকদিনের অবস্থা পর্যবেক্ষণের পর বিএনপি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে মওদুদ জানান। তিনি বলেন, নির্বাচন কমিশন যদি সেখানে পরিবেশ তৈরি না করে এবং সন্ত্রাসী হামলা বন্ধ না করে আমাদের ভিন্ন চিন্তা করতে হতে পারে। দলীয় প্রার্থী মেজর হাফিজউদ্দিন আহমেদের পক্ষে প্রচার চালাতে গিয়ে বৃহস্পতিবার সকালে হামলার শিকার হন ভোলার সাবেক সংসদ সদস্য নাজিম। স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। নির্বাচন কমিশন ঘটনাটি খতিয়ে দেখছে জানিয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সংঘাত হলে ভোলা-৩ আসনে উপনির্বাচন স্থগিত করে দেওয়া হবে। আগামী ২৪ এপ্রিল ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে উপনির্বাচন হবে। এতে আওয়ামী লীগের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন। মওদুদ মতিঝিলে নিজের চেম্বারে সাংবাদিকদের বলেন, "নাজিমউদ্দিন আলমকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুরুতর আহত করেছে। হাসপাতালে তাকে দেখতে গেলে আমাদের প্রার্থী ও তার গাড়ির ওপরও হামলা হয়েছে। এ রকম অবস্থা হলে কীভাবে নির্বাচন সুষ্ঠু হবে।" তিনি ভোলার নির্বাচনী এলাকায় সেনা মোতায়েনের দাবি পুনরায় জানান। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি। মওদুদ বলেন, "সেনা মোতায়েনসহ বিভিন্ন দাবির বিষয়ে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। আজ যে ঘটনা ঘটেছে তা থেকে বোঝা যাচ্ছে, কমিশন সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এ জন্য বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত।" তবে বিএনপির অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলার সংসদ সদস্য তোফায়েল আহমেদ স