ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘাত হলে ভোলা-৩ আসনে উপনির্বাচন স্থগিত করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার ভোলার লালমোহনে বিএনপি নেতা নাজিমউদ্দিন আলমের ওপর হামলার প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, "এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আমরা নির্বাচন বন্ধ করে দেব।"
দলীয় প্রার্থী মেজর হাফিজউদ্দিন আহমেদের পক্ষে প্রচার চালাতে গিয়ে সকালে হামলার শিকার হন ভোলার সাবেক সংসদ সদস্য নাজিম। স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
সাখাওয়াত ইসি কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সবাইকে অনুরোধ করছি এ ধরনের সংঘাতমূলক আচরণ না করতে।"
লালমোহনের ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ওই নির্বাচনী এলাকায় রওনা হয়েছেন।
২৪ এপ্রিল ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে উপনির্বাচন হবে। এতে আওয়ামী লীগের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন।
ভোলায় নির্বাচনী প্রচারে বাধা পাওয়ার অভিযোগ বেশ কিছুদিন ধরেই করে আসছিলো প্রধান বিরোধী দল বিএনপি। সেখানে সেনা মোতায়েনের দাবিও জানিয়ে আসছে তারা।
তবে এ বিষয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলার সংসদ সদস্য তোফায়েল আহমেদ স
bdnews24