ভোলা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলা-৩ আসনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে বৃহস্পতিবার হামলার শিকার হয়েছেন বিএনপির সাবেক সাংসদ নাজিম উদ্দীন আলম।
এ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে আরো কয়েকজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আলম।
তিনি জানান, হামলায় বিএনপির আরো সাতজন নেতাকর্মী আহত হয়।
বিকালে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ও বিএনপি ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছে।
২৪ এপ্রিল ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে উপনির্বাচন হবে। এতে আওয়ামী লীগের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন। বিএনপির প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
এ উপনির্বাচন নিয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ অভিযোগ করেন, সরকারি দলের প্রার্থীর পক্ষে ভোলার আশ-পাশের জেলাগুলো থেকে দুহাজার বহিরাগত মাস্তান নির্বচানী এলাকায় ঢুকে পড়েছে।
আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লালমোহন উপজেলার ফরাশগঞ্জ ইউনিয়নের সাতকানিয়ায় হাফিজ উদ্দীন আহমেদের পক্ষে জনসংযোগ করার সময় বেলা ১১টার দিকে প্রথমে আমাদের বাধা দেওয়া হয়। পরে হামলা চালানো হয়।
"ইটের আঘাতে আমার মাথা ফেটে গেছে," বলেন তিনি।
আহত অন্যরা হচ্ছেন
bdnews24