২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামী-মুজাহিদ '৭১-এ অপকর্ম করেননি: শামসুল

জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ '৭১-এ কোন অপকর্ম করেননি বলে দাবি করেছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2010, 12:00 PM

Updated : 24 Aug 2022, 08:27 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ '৭১-এ কোন অপকর্ম করেননি বলে দাবি করেছে দলটি। দলটির চট্টগ্রাম মহানগর আমীর ও সংসদ সদস্য শামসুল ইসলাম মঙ্গলবার দুপুরে দেওয়ানজী পুকুর লেইনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন। সোমবার বিকেলে নগরীর আন্দরকিল্লা মোড়ে দলীয় কর্মীদের ওপর 'পুলিশি হামলা' এবং রোববার মুজাহিদকে সভা করতে না দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে জামায়াত। '৭১-এর বিতর্কিত ভূমিকার কারণে মুজাহিদ জনগণের প্রতিরোধের মুখে পড়ছেন কি না জানতে চাইলে শামসুল বলেন, "মতিউর রহমান নিজামী ও মুজাহিদ '৭১ সালে কোন অপকর্ম করেননি। কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ আনলে আমরা আইনগতভাবে তা মোকাবেলা করবো।" ওই সময় পাকিস্তানের নাগরিক হিসেবে জামায়াতের নেতারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, "তবে স্বাধীনতার পর একদিনের জন্যও দলটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধিতা করেনি।" জামায়াতে ইসলামীতে কোন 'যুদ্ধাপরাধী' নেই দাবি করেন শামসুল। তদন্তের আগে কাউকে 'যুদ্ধাপরাধী' বলাও ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা 'ভুল' ছিল কি না সে বিষয়ে কেন্দ্রীয়ভাবে দলের নেতারা বক্তব্য দেবেন বলে জানান চট্টগ্রাম মহানগর আমীর। সোমবার সরকারের নির্দেশে পুলিশ অগণতান্ত্রিকভাবে জামায়াতের মিছিলে হামলা চালায় বলে সংবাদ সম্মেলনে দাবি করেন শামসুল। "পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদের খবর দিয়ে এনে রোববারের সভা পণ্ড করে," বলেন তিনি। সংবাদ সম্মেলনে মহানগর জামায়াত পাঁচদিনের কর্মসূচি ঘোষণা দেয়। কর্মসূচিগুলো হলো