২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ'লীগের দাবি ছাত্রলীগ স্বাধীন

নির্বাচন কমিশনের (ইসি) চিঠির জবাবে আওয়ামী লীগ দাবি করেছে, ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডে তারা হস্তক্ষেপ করছে না। ছাত্রলীগ নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 05:33 PM

Updated : 24 Aug 2022, 08:23 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের (ইসি) চিঠির জবাবে আওয়ামী লীগ দাবি করেছে, ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডে তারা হস্তক্ষেপ করছে না। ছাত্রলীগ নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে। সোমবার আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার সঙ্গে সাক্ষাত করে এ কথা জানায়। এ সময় নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং ইসি সচিবালয়ের সচিব মুহম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ প্রতিনিধি দলে ছিলেন, দলের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, সদস্য আমিনুল ইসলাম এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রিয়াজুল কবির কাউসার। সাক্ষাত শেষে মৃণাল কান্তি দাস সাংবাদিকদের জানান, ছাত্র সংগঠনের সঙ্গে দলের সম্পর্কের বিষয়ে জানতে চেয়ে গত ১৮ মার্চ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে পাঠানো ইসির চিঠির জবাব দিতে তারা কমিশনে আসেন। নির্বাচন কমিশনকে লিখিত জবাবে তারা জানান যে, বাংলাদেশ আওয়ামী লীগ তার গঠনতন্ত্রের ২৫(১) অনুচ্ছেদসহ পুরো গঠনতন্ত্রটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অনুসরণ করেই দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছে। ইসির ওই চিঠিতে বলা হয়েছিল, স