২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগে কোনো স্বাধীনতাবিরোধী নেই: দীপু মনি

আওয়ামী লীগের মধ্যে কোনো স্বাধীনতাবিরোধী নেই বলে দাবি করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 09:16 AM

Updated : 24 Aug 2022, 08:25 PM

চাঁদপুর, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের মধ্যে কোনো স্বাধীনতাবিরোধী নেই বলে দাবি করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। সোমবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভার আগে সাংবাদিকদের তিনি বলেন, "আওয়ামী লীগ স্বাধীনতার সময় পুরো সংগ্রামকে সুসংগঠিত করেছে। আওয়ামী লীগের নেতৃত্বেই পুরো জাতি সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছে। অতএব, এ দলের মধ্যে স্বাধীনতা বিরোধী বা যুদ্ধাপরাধী থাকার প্রশ্নই আসে না।" আওয়ামী লীগ নেত্রী এ দাবি করলেও দলটির তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে যুদ্ধকালে মুক্তিযোদ্ধা হত্যার একাধিক মামলা হয়েছে। যুদ্ধাপরাধ তদন্তে গঠিত সরকারি তদন্ত সংস্থার কাছে সন্দেহভাজন যুদ্ধাপরাধীদের একটি তালিকা হস্তান্তরকারী ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রধান এম এ হাসান স