চট্টগ্রাম, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোেেয়ন্টিফোর ডটকম)- মানহানির অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছেন এক মহিলা কাউন্সিলর।
বৃহস্পতিবার মামলা দায়েরের পর কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নীর অভিযোগ তদন্তের জন্য আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে।
কাউন্সিলর মুন্নী বায়েজীদ থানা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা। অন্যদিকে মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি।
মুন্নীর অভিযোগ, গত ৬ এপ্রিল জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র মঞ্চে বসা মুন্নীকে গালাগালি করেন এবং মঞ্চ থেকে নেমে যেতে বলেন।
মেয়র টানা-হেঁচড়া করেন বলেও কাউন্সিলরের অভিযোগ।
এ বিষয়ে মেয়র মহিউদ্দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে তার এক আইনজীবী বলেছেন, মেয়রের সুনাম ক্ষুণ
bdnews24