২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

একাধিক অভিযোগে সোমবার রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটনকে এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2010, 07:08 PM

Updated : 24 Aug 2022, 08:10 PM

বগুড়া, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাধিক অভিযোগে সোমবার রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটনকে এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তার সহযোগী হলেন যুবলীগকর্মী সুমন। তাদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। শাজাহানপুর থানার ওসি আনিছুর রহমান বলেন, রোববার দুপুরে থানা গেট এলাকায় আমরুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনকে তারা অপহরণের চেষ্টা চালায়। এই ঘটনায় মোয়াজ্জেম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ কর্মকর্তা আরো বলেন, শুক্রবার সন্ধ্যায় আসাদুজ্জামান লিটন ও সুমনসহ ৭/৮ জন মিলে নয়মাইল বাজারে ককটেল ফাটিয়ে লায়েব আলী (৩২) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে বি-ব্লক এলাকায় নিয়ে যায়। মারধর করে রাত সাড়ে ৯টার দিকে তাকে নয়মাইল বাজারে অজ্ঞান অবস্থায় ফেলে যায়। এ ঘটনায় নিটন ও তার আট সহযোগীর বিরুদ্ধে মামলা করেন ওই ব্যবসায়ীর ছেলে শাজাহান আলী। এছাড়া রোববার বগুড়ার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে লিটন ও তার সহযোগীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে আরও একটি মামলা করেন শাজাহান আলী। আসাদুজ্জামান লিটন (৩০) উপজেলার ফুলকোট গ্রামের নুরুল ইসলামের ছেলে। সুমন (২৮) বড়-কুষ্টিয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০০ ঘ.