২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্য কমাতে পেরেছি: হাসিনা

আওয়ামী লীগ সরকার দ্রব্যমূল্য কমাতে পেরেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2010, 02:06 PM

Updated : 24 Aug 2022, 08:11 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সরকার দ্রব্যমূল্য কমাতে পেরেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সংসদে চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ দাবি করেন। তিনি বলেন, "দ্রব্যমূল্য কমাতে সক্ষম হয়েছি। মূল্যস্ফীতি কমিয়ে ৫ শতাংশে এনে নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।" ৭টা ৪৪ মিনিটে প্রধানমন্ত্রী বক্তব্য শুরু করেন। বিরোধী দলের সংসদে না আসার সমালোচনা করে হাসিনা বলেন, "আজকে তাদের সংসদে আসা উচিৎ ছিল।" রোববার রাতে সংসদ থেকে ওয়াক আউটের পর বিরোধী দল সোমবার আর সংসদে যোগ দেয়নি। "যুদ্ধাপরাধীর বিচারে বাধা দিতে তারা (বিরোধী দল) নানা অপপ্রচার ও দূরভিসন্ধিমূলক কাজে জড়িত," উল্লেখ করে হাসিনা বলেন, "তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। জনসাধারণকে বলবো বিরোধী দলের অপপ্রচারে কান দেবেন না।" তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা রায় কার্যকরের সময় বিরোধী দলের ভূমিকার সমালোচনা করেন। বৈদেশিক মুদ্রা মজুদ, রেমিটেন্স বৃদ্ধির পরিসংখ্যান দিয়ে শেখ হাসিনা বলেন, "বিরোধী দলীয় নেতা বলেছেন সৌদি আরব থেকে লোক চলে আসছে