২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে বিদ্যুৎ সঙ্কটের মধ্যে ৫১ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2010, 07:30 AM

Updated : 24 Aug 2022, 08:08 PM

সিলেট, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বিদ্যুৎ সঙ্কটের মধ্যে ৫১ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটের ফেঞ্চুগঞ্জের এ কেন্দ্রটি শনিবার সকালে উদ্বোধন করেন তিনি। বারাকাতুল্লাহ ইলেকট্রো ডায়নামিকস লিমিটেড (বিইডিএল) নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান এ কেন্দ্রটি নির্মাণ করেছে। বিইডিএল'র চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিইডিএল থেকে ইতিমধ্যে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। এ কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ৫১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর তীরে ২০০৭ সালের ২৬ জুন ১৩০ জন মিলে প্রতিষ্ঠা করেন বিইডিএল। উদ্যোক্তাদের ৭৫ ভাগই প্রবাসী বিনিয়োগকারী। ২০০৮ সালের ২৮ এপ্রিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সঙ্গে কোম্পানিটির স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এ কেন্দ্র থেকে ২ টাকা ১৫ পয়সা দরে প্রতি ইউনিট বিদ্যুৎ পিডিবির কাছে বিক্রি করা হবে। বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের পর প্রধানমন্ত্রী হজরত শাহজালাল (রা.) ও হযরত শাহপরান (রা.) এর মাজার জিয়ারত করতে সিলেট নগরীর পথে রওনা হন। দুপুরের পর তিনি সিলেট ডাক বাংলোয় বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২০ ঘ.