২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিবির সভাপতি রিমান্ডে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যা মামলায় বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি শামসুল আলম গোলাপকে তিন দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2010, 06:12 PM

Updated : 24 Aug 2022, 08:06 PM

রাজশাহী, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যা মামলায় বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি শামসুল আলম গোলাপকে তিন দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার মতিহার থানা পুলিশ তাকে মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক আমিরুল ইসলাম তিন দিন মঞ্জুর করেন। মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগকর্মী ফারুক হত্যার ঘটনায় রাবি শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপুর দায়ের করা মামলায় সন্ধ্যায় তাকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে গত ২৬ মার্চ তাকে রাবির শাহ্ মখদুম (এসএম) হলে ভাংচুর এবং বিস্ফোরক দ্রব্য মামলায় সাত দিনের হেফাজতে নেওয়া হয়েছিল। গত ২৫ মার্চ টাঙ্গাইলের ভুয়াপর থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। পরদিন মতিহার থানায় সোপর্দ করা হয়। গত ৮ ফেব্র"য়ারি রাতে ছাত্রশিবির রাবির হলে হলে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে এসএম হলের ছাত্রলীগকর্মী ফারুককে খুন করে। পরদিন হলের পাশের একটি ম্যানহোল থেকে পুলিশ ফারুকের লাশ উদ্ধার করে। এসব ঘটনায় মতিহার থানায় একটি খুনসহ ১৪টি মামলা হয়েছে। পুলিশ রাজশাহীতে জামায়াত-শিবিরের ১৩৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে গোলাপকে ১০টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.