২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভোলায় বিএনপি নেতাকর্মীর ওপর হামলা'

ভোলার লালমোহন উপজেলায় পৃথক হামলায় বিএনপি'র ছয় নেতাকর্মী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2010, 05:45 PM

Updated : 24 Aug 2022, 08:06 PM

ভোলা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার লালমোহন উপজেলায় পৃথক হামলায় বিএনপি'র ছয় নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার উপজেলা সদরের মহিলা কলেজের সামনে, গজারিয়া বাজার ও চৌরাস্তা মোড়ে এসব হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজন এ চালিয়েছে বলে অভিযাগ করেন লালমোহন উপজেলা বিএনপি'র আহবায়ক ও পৌর মেয়র এনায়েত কবীর। তিনি বিডিনিউজ টেচায়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টার দিকে মহিলা কলেজের সামনে লালমোহন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাঈদুল ইসলাম মিলন ও পৌর বিএনপির ওয়ার্ড কমিটির সম্পাদক জাকির হোসেনের ওপর হামলা করে আওয়ামী লীগের লোকজন। তিনি বলেন, সন্ধ্যায় গজারিয়া বাজারে স্থানীয় কিছু আওয়ামী লীগ কর্মী হামলা চালিয়ে ইউনিয়ন ছাত্রদল নেতা হাসানকে গুরুতর আহত করে। এছাড়া শহরের হাফিজ উদ্দিন অ্যাভিনিউর চৌরাস্তা মোড়ে আওয়ামী লীগ সমর্থকের হামলায় আহত হন বিএনপিকর্মী এমরান, বিল